কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ৭ জামায়াত-শিবির কর্মীসহ বিভিন্ন মামলার ১৪জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দিনে ও গভীর রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পৌরসভাধীন মুরারিকাটি ওয়ার্ড আ’লীগের অফিসে সম্প্রতি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় (নং-১২, তাং-১৩/১/১৪ইং) ওই গ্রামের ৭ জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ। কলারোয়া থানার ওসি শাহদারা খাঁন পিপিএম আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন। আটক জামায়াত-শিবির কর্মীরা হলো মুরারিকাটি গ্রামের শাহাজান আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (২০), সিরাজুল মোড়লের পুত্র শরিফুল ইসলাম (২২), মৃত.অজেদ দালালের পুত্র শাহাদাত হোসেন (৪৫), রফিকুল ইসলামের পুত্র আব্দুর রহমান (৩০), মোজাম আলীর পুত্র মাসুদ (২০), আনছার আলীর পুত্র শাহাজান আলী (৪৫) ও আব্দুল জলিলের পুত্র আব্দুর রহমান (২৮)। এছাড়া, বিভিন্ন মামলায় আটক অন্য আসামীরা হলো পৌরসভাধীন মির্জাপুর গ্রামের শেখ আক্তার হোসেনের পুত্র নাজিমউদ্দীন (২৫), মুরারীকাটি গ্রামের মৃত. মান্নান কাজীর পুত্র কাজী নজরুল ইসলাম (৪৫), তুলশীডাঙ্গা গ্রামের মৃত. কাজী আশরাফ আলীর পুত্র কাজী একরামুজ্জামান (৩৫), উপজেলার শাকদহ গ্রামের ছানাউল¬্যাহ সরদারের পুত্র আ. হামিদ সরদার (৪৫), শিবানন্দনকাটি গ্রামের আজিবার রহমানের পুত্র আব্দুল¬্যাহ সরদার (৩০), একই গ্রামের ইজাহার আলীর পুত্র শাহাজান আলী (৪৫) ও মানিকনগর গ্রামের মৃত হাবিল মোড়লের পুত্র মফ্ফার মোড়ল (৪৫)। আটকদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




