ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৮০ হাজার টাকা অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন, প্যাকেটজাতকরণ ও বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে সেমাই তৈরি, প্যাকেটজাতকরণ ও বিক্রি করায় আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত নকল চিপস, চানাচুর ও আইসক্রিম তৈরি ও বিক্রি করায় মিথিল ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২ টি মামলায় এ অর্থদন্ড করা হয় এবং অনুমোদনহীন পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ওইসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!