ads

মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা, জোহানেসবার্গে টেস্ট খেলবে প্রথমবার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

নিজেদের মাটিতে ২০২৬-২০২৭ মৌসুমের জন্য সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সাড়ে ৪ বছর পর আফ্রিকার দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন লিটন-শান্ত-মিরাজ-মুস্তাফিজরা। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ দল।

Shamol Bangla Ads

১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়েই বাংলাদেশের প্রোটিয়া অভিযান শুরু হবে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর থেকে। এই দুই ম্যাচ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওয়তাধীন। ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে হবে ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর শেষ দুই ওয়ানডে গেবেখা ও কেপটাউনে।
১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। ভেন্যু যথাক্রমে কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়ন।

বাংলাদেশ দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেবার টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে।

Shamol Bangla Ads

সফরসূচি
১ম টেস্ট, ১৫-১৯ নভেম্বর, জোহানেসবার্গ
২য় টেস্ট, ২৩-২৭ নভেম্বর, সেঞ্চুরিয়ন
১ম ওয়ানডে, ১ ডিসেম্বর, ইস্ট লন্ডন
২য় ওয়ানডে, ৪ ডিসেম্বর, গেবেখা
৩য় ওয়ানডে, ৭ ডিসেম্বর, কেপটাউন
১ম টি-টোয়েন্টি, ১০ ডিসেম্বর, কিম্বার্লি
২য় টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর, বেনোনি
৩য় টি-টোয়েন্টি, ১৩ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!