ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কাঠের গুঁড়া ও পঁচা মরিচ দিয়ে মশলা তৈরি, মিল মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ

শেরপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে কাঠের গুঁড়া, পঁচা মরিচ, ক্ষতিকর রঙ মেশানো বিপুল পরিমাণ ভেজাল মশলা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুইজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টার সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর বাজারে গিয়াস উদ্দিনের ধানের খোলার পাশে অবস্থিত একটি মশলার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তরা হলেন ডোবারচর দক্ষিণ পাড়ার মৃত আবদুল খালেকের ছেলে মিল মালিক বাসেদ মিয়া (৪৫) এবং সন্যাসীরচর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মো. মিস্টার আলী (৩৫)।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত মিল মালিক বাসেদ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং তার সহযোগী আলীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, এক বস্তা ধানের গুঁড়া, দুই বস্তা পঁচা মরিচ এবং প্রায় ৮০ কেজি ভেজাল মশলা জব্দ করা হয়। এসব উপকরণ দিয়ে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া তৈরি করা হচ্ছিল। পরে জব্দকৃত ভেজাল মশলা ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ডোবারচর বাজারে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় মিল মালিক বাসেদ ও তার সহযোগী মরিচের গুঁড়োর সঙ্গে রং এবং ধানের গুঁড়া মিশাচ্ছিলেন। পরে তাদের আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!