ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারি, লেখক আহত

খবর টি পড়েছেন : ২০০
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারি, লেখক আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বানানো মঞ্চের ডান পাশে দাঁড়ানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদদীন হল ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার জেরে এই মারামারি হয়।

Shamol Bangla Ads

মারামারির এক পর্যায়ে ইটের আঘাতে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাথা ফেটে যায়। এসময় তাকে চিকিৎসার জন্য আগারগাঁও নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা শেষে লেখক আবারও অনুষ্ঠানে যোগ দেন। এসময় তার মাথায় ছাত্রলীগের পতাকা বেধে রাখতে দেখা যায়। এছাড়া মারামারিতে আরও ১০-১২ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে মঞ্চের ডান পাশে অবস্থান করা নিয়ে বটতলায় ঢাকা কলেজ আর জসিম উদদীন হলের ছাত্রলীগ কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হলে ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ওখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

Shamol Bangla Ads

একপর্যায়ে লেখকের মাথায় এসে ইটের আঘাত লাগে। এতে তিনি আহত হন। পরে তাকে আগারগাঁও নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা শেষে লেখক আবারও অনুষ্ঠানে যোগ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা সংক্রমণ বেশি বাড়লে লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ছাত্রলীগের গায়ে কালিমা লেপনের মানসিকতা পরিহারের অনুরোধ তথ্যমন্ত্রীর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads