কেশবপুর (যশোর) প্রতিনিধি : সাম্প্রদায়িকতা ও ঘৃণ্য রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেশবপুর শাখার আয়োজনে বুধবার বিকেলে শহরের দৌলত বিশ্বাস চত্বরে প্রতিবাদ সভা, মানববন্ধন ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংহতি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামলীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর নাগরিক সমাজের নেতা অ্যাড আবু বক্কর সিদ্দিক, অ্যাড রফিকুল ইসলাম পিটু, তপন কুমার ঘোষ মন্টু, সাংবাদিক আশরাফ-উজ-জামান খান, অধ্যাপক মশিউর রহমান, কানাই লাল ভট্টাচার্য, মেম্বার গৌতম রায়, শংকর কুমার রায় প্রমুখ।




