ads

শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ভুয়া পিবিআই কর্মকর্তা গ্রেফতার

‘তোমার নামে পিবিআইতে একটি মামলা হয়েছে এবং মামলার ওয়ারেন্ট আছে। তুমি আমাদের নগদ বা বিকাশ করে ৫০ হাজার টাকা পাঠিয়ে দাও। তাহলে আমরা আর আসবো না, মামলাটি এখানেই শেষ করে দেব।’ নিজেকে পিবিআই ময়মনসিংহের এসআই ফারদিন আহম্মেদ পরিচয় দিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলা এলাকার রাশিদুল ইসলাম রাশিদ নামে এক ব্যক্তির কাছে এভাবেই টাকা দাবি করে একই এলাকার আব্দুল কাইয়ুম ওরফে অনিক নামে এক প্রতারক।

Shamol Bangla Ads

এসময় সে রাশিদুলের ইমো নম্বরে পুলিশের মনোগ্রামযুক্ত একটি ভুয়া প্রাথমিক তথ্য বিবরণীর কপিও পাঠায়। পরবর্তীতে টাকার জন্য বেশ কয়েকবার কল করে চাপ দিতে থাকে ওই প্রতারক। তবে রাশিদুল সেই ফাঁদে পা না দিয়ে বিষয়টি জানতে যোগাযোগ করেন পিবিআই ময়মনসিংহ অফিসে। তখন তিনি প্রতারণার বিষয়টি জানতে পারেন এবং একটি অভিযোগও দায়ের করেন।
অভিযোগ পেয়েই বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ২টায় অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকা থেকে প্রতারক আব্দুল কাইয়ুম ওরফে অনিককে গ্রেপ্তার করে পিবিআই।

৬ জানুয়ারি শুক্রবার দুপুরে বিষয়টি জানিয়েছেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার। তিনি বলেন, এটি পিবিআইয়ের নামে প্রতারণার মতো একটি দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনা। এই মামলা দায়েরের পর পরই ওই প্রতারককে গ্রেফতারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই প্রতারক চক্রের অন্যতম প্রধান আব্দুল কাইয়ুম ওরফে অনিককে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, প্রতারক চক্রের সকল সদস্যকে চিহ্নিত করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এই মামলার প্রতারক চক্রের সদস্যরা বৃহত্তর ময়মনসিংহে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত। তাদের নামে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Need Ads