চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজনে ১৫ জানুয়ারী বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাব কক্ষে ১৫ দিন ব্যাপী মাধ্যমিক স্তরের শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা সেকেন্ডারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক রোকুনুজ্জামান, সিরাজুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ।




