ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির ২ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক ওই রায় দেন।

Shamol Bangla Ads

রায়ে ২ মামলায় শেখ হাসিনাকে ৫ বছর করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Shamol Bangla Ads

শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আর আদালতে আত্মসমর্পণ করায় সাবেক রাজউক কর্মকর্তা খুরশিদ আলমকে মানবিক ও অসুস্থতা বিবেচনায় ১ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা।

এছাড়া ভাই-বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে।

পরে দুই মামলায় ২২ জনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে একই অভিযোগের চার মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

Need Ads
error: কপি হবে না!