ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হওয়ার কথা জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফেব্রুয়ারিতে এত তৈরি পোশাক রপ্তানি হলো। তথ্যে জানা গেছে, আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় এটি ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি।

Shamol Bangla Ads

এর আগে, জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে। চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরের হিসাবে জুলাই থেকে ফেব্রুয়ারি তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ২৮৬ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ৭৭ শতাংশ বেশি।

Shamol Bangla Ads

মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘এটি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। ২০২৪ সাল আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।’

Need Ads
error: কপি হবে না!