ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত-বিএনপির ১১ কর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৫, ২০১৪ ১:৩৯ অপরাহ্ণ

grefসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া ও কালিগঞ্জ উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১১ জামায়াত-বিএনপি কর্মীকে আটক করেছে। এর মধ্যে কলারোয়া থেকে ১০ জন ও কালিগঞ্জ থেকে এক শিবির কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার সেবানন্দকাটি গ্রামের আজিবর সরদারের ছেলে জামায়াত কর্মী আব্দুল্লাহ সরদার (৩০), একই উপজেলার গোপনীনাথপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জামায়াত কর্মী আব্দুর রহমান (৪২), মানিকনগর গ্রামের মৃত হাবিব মোড়লের ছেলে জামায়াত কর্মী মফফার মোড়ল (৪৫), মুরাড়ীকাটি গ্রামের মৃত ওজেদ আলীর ছেলে জামায়াত কর্মী শাহাদাত হোসেন (৪৫), একই গ্রামের শাহজান সরদারের ছেলে জামায়াত কর্মী জাহাঙ্গীর (২৮), আনসার সরদারের ছেলে জামায়াত কর্মী শাহজাহান সরদার (৪৫), সিরাজুল ইসলামের ছেলে জামায়াত কর্মী শরিফুল ইসলাম (২৮), রফিকুল মোড়লের ছেলে জামায়াত কর্মী আব্দুর রহমান, মোজাম সানার ছেলে জামায়াত কর্মী (২০), শাকদহ গ্রামের মৃত সানাউল্লাহ মোড়লের ছেলে বিএনপি কর্মী আব্দুল হামিদ (৪৫) ও কালিগঞ্জ উপজেলার দাতপুর গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে শিবির কর্মী সাইদ হোসেন (২২)।
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধূরী মঞ্জুরুল কবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৮ দলের হরতাল-অবরোধে গাছ কাটা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

Need Ads
error: কপি হবে না!