ads

রবিবার , ১৭ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার : পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ী আটক

atok dনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ মে রাতে শনিবার উপজেলার কাকরকান্দি বাজারের মেরাজ আলীর স’মিল থেকে ওই মদ উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (৩৫) পালিয়ে যান। মাদক ব্যবসায়ী রুবেল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জলজলিয়া গ্রামের আহাদ আলীর ছেলে।
এদিকে একই উপজেলায় মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ পুড়িয়া হেরোইন ও বাংলা মদ সেবনের দায়ে বাজার সিটপাড়া ও বাঘবেড় চৌরাস্তা বাজার এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে পৌরসভার বাজার সিটপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে খোকন মিয়া (৩০) ও উপজেলার নন্নী ইউনিয়নের মৌয়াকুড়া গ্রামের কুব্বাত আলীর ছেলে চান মিয়া (২৮)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads