শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ২৫ নং- পোড়াগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ্য ভোট কেন্দ্র পরিদর্শন শেষে পঙ্গু বিলাল মিয়ার বাড়ি পরিদর্শন করেন স্থানীয় নব নির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক চাঁন। ১৪ জনুয়ারী সকাল ১১টায় পরিদর্শন কালে সংসদ সদস্য সাহেবের সফর সঙ্গী ছিলেন- উপজেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রোকুন আরা রাব্বি, জেলা কৃষকলীগ নেতা আব্দুল কাদের, এস. আই. বশির আহমেদ বাদল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম. আর. টি মিন্টু, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, সুজন রেজা প্রমূখ।
পায়ে হেঁটে ১নং পৌর ওয়ার্ড আ‘লীগের সভাপতি ও নৌকা প্রতিকের নির্বাচনী এজেন্ট পঙ্গু বিলাল মিয়ার বাড়িতে গিয়ে অসহায় পরিবার পরিজনের সাথে সাক্ষাতে কুশল বিনিময় ও শান্তনাদেন। ঘটনায় প্রকাশ নির্বাচনের দিন সকালে বিলাল নির্বাচনী কেন্দ্রে আসার পথে পোড়াগড় ব্রীজের নিকটবর্তী স্থানে দূবৃত্তরা আটকিয়ে ধারালো অস্ত্রদিয়ে বিলালের শরীরে কাটা রক্তাক্ত জখম করত দু‘পায়ের রগ কেটে দিলে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনায় পঙ্গু বিলাল নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। এ প্রেক্ষিতে সাংসদ সাহেব শপথ গ্রহণের পর নির্বাচনী এলাকায় প্রথম সফরে এখানে আগমন করেন। ভূমিহীন পরিবারের পাশে দাড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তার অতিঘনিষ্ঠ নিবেদিত প্রাণ কর্মীর এমন মর্মান্তিক অবস্থার কথা স্মরণ করে। পরে গণমাধ্যম ও উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন- বিলালের সুস্থ্যতা ও তার অসহায় পরিবারের স্বাভাবিক জীবন-যাপনের ক্ষেত্রে তাহার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। এই মুজিব আদর্শের সৈনিকের এমন পরিনতির জন্য দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দায়ী ব্যক্তিরা যে দলেরই হউক না কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তদন্তে ঘটনার সঠিক ক্লো উদঘাটন হয়ে অপরাধের গডফাদারও বেরিয়ে আসবে বলে আশা করেন এই বর্ষিয়ান সাংসদ। দায়ী ব্যক্তিরা আইনের আওতায় আসুক, কোন নির্দোষ ব্যক্তি যাহাতে প্রতিহিংসার বলি হয়ে ষড়যন্ত্রের কবলে না পড়–ক, বিলাল ও তার পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং হিংস্র রাজনীতির কবলে তার মত অন্য কেহ এমন পরিনতির শিকার যাতে না হয় এমন প্রত্যাশা এলাকা বিশিষ্ট নাগরিকদের।




