ads

রবিবার , ২০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১

খবর টি পড়েছেন : ১৪৯
করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৫৪৮ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২২ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। রবিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

একদিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা গত দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ২৯ এপ্রিল একদিনে ৮৮ জন করোনায় মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে ২১, রাজশাহীতে ১২, চট্টগ্রামে ৯, ময়মনসিংহে ৪, সিলেটে ২, বরিশালে ১ এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি প্রতিষ্ঠানে ৮৭ জনবল নিয়োগ পরবর্তী সংবাদ দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads