ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বাদশাকে বহিস্কার : অনেকের গর্দানের কাছে বহিস্কারের খড়গ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৪, ২০১৪ ৭:২৫ অপরাহ্ণ

BADSHA  NALITABARIস্টাফ রিপোর্টার : সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বিপরীতে দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান ফোরামের মহাসচিব ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশাকে বহিস্কার করা হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার রাতে দলের দায়িত্বশীল সূত্র ওই বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

সূত্রমতে, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির এক সভায় ওই বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে না থাকায় স্থানীয়ভাবে কোন সিদ্ধান্তের প্রয়োজন হয়নি। তবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে না থেকে প্রকাশ্যেই বিদ্রোহী প্রার্থীর পক্ষে আটঘাট বেধে কাজ করায় জেলা পর্যায়ের কয়েকজন নেতা এবং নকলা ও নালিতাবাড়ী উপজেলার কয়েকজন দায়িত্বশীল নেতাসহ তৃণমূলের প্রায় ২ ডজন নেতার গর্দানের কাছে প্রস্তুত হচ্ছে বহিস্কারের খড়গ। সূত্র জানায়, সহসাই উপজেলা আওয়ামী লীগের সভায় তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হতে পারে।
এদিকে, বিদ্রোহী প্রার্থী বাদশাকে বহিস্কারের সিদ্ধান্তে দলীয় অঙ্গণে স্বস্তি ফিরে এলেও বিদ্রোহী শিবিরে ছড়িয়ে পড়েছে বহিস্কারের আতঙ্ক। এ ব্যাপারে মুঠোফোনে চেষ্টা করেও বিদ্রোহী প্রার্থী বাদশার প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল জানান, বাদশাকে বহিস্কারের বিষয়টি তিনিও শুনেছেন। তবে ওই সংক্রান্ত কোন চিঠি তিনি পাননি।

Need Ads
error: কপি হবে না!