ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : নালিতাবাড়ীতে কৃষকলীগের আহ্বায়কসহ গ্রেফতার ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদ ও যোগানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আলীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর বুধবার রাতে নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। পরে গত বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।

এছাড়াও গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে কতিপয় দুর্বৃত্ত বাজার ছিটপাড়ায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে গিয়ে ১৩টি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে বাসগুলো পুড়ে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় জনৈক বাস শ্রমিক সংগ্রাম মোল্লা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

এদিকে বুধবার রাতে পৌরসভা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা কৃষকলীগের আহ্বায়ক খন্দকার শফিক আহম্মেদ ও বাস পোড়ানোর মামলায় যোগানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আলীসহ দুইজনকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ৷

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাস পোড়ানোসহ দুইটি মামলায় দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!