শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ ক্রিকেট লিগে এক দিনের মধ্যেই দারুণ ডাবল সেঞ্চুরি করলেন ওয়ালটন মধ্যাঞ্চলের শামসুর রহমান। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বোলারদের নাকের জল চোখের জল এক করে তুলে নিয়েছেন এখনও অপরাজিত রয়েছেন তিনি।

বিকেএসপি-২ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুভর দ্বিশতকে ওয়ালটন মধ্যাঞ্চলের ইনিংসটিও হয়েছে বেশ মোটা-তাজা! এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাঞ্চল ৮৫ ওভারে ৬ উইকেটে তুলেছে ৪২৯। ওভার প্রতি রান উঠেছে ৫.০৫! কে বলবে এটি প্রথম শ্রেণীর উইকেট!
সবচেঢে বেশি মার খেয়েছেন পূর্বাঞ্চলের আলাউদ্দিন বাবু। তাঁর করা ইনিংসের দ্বিতীয় ওভারে মনের সুখ মিটিয়ে রান তুলেছেন জাতীয় দলের এই ড্যাশিং ব্যাটসম্যান। ওই ওভারে ৩ চার, ১ ছয়ে উঠেছে ১৮ রান। একই বোলারের করা ২৯তম ওভারে ২ ছয়, ১ চারে শামসুর রহমান তুলেছেন ১৬ রান! প্রতিবেদন লেখা পর্যন্ত এই ডাবল সেঞ্চুরিয়ান অপরাজিত রয়েছেন ২২৯ রানে (২৬০ বলে)।




