ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকৃতিকে রাঙাচ্ছে কৃষ্ণচূড়া

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

প্রচণ্ড দাবদাহের দাপটে পুড়ছে প্রকৃতি। তবুও প্রকৃতিকে রাঙাতে গাছের শাখায় শাখায় ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। রক্তরাঙা কৃষ্ণচূড়া আর হলুদ কনকচূড়া ফুলে রঙিন দেশের নানা প্রান্ত।

Shamol Bangla Ads

বাতাসের দোলায় দুলতে দুলতে গাছ থেকে অনবরত ঝরে পড়ছে কৃষ্ণচূড়া ফুল। সবুজ ঘাসে মোড়ানো মাঠটিও যেন লাল-হলুদ সাজে সেজেছে নতুন করে। গাছের নিচে দাঁড়ালে মনে হবে কোনো রক্তিম বর্ণের ঝলমলে আলোর উৎসব চলছে। মাথার ওপর ফুল আর পাতার যেন লাল-সবুজের সামিয়ানা। পায়ের নিচে ঝরা ফুলের বিছানা।

যার আভা পথচারী থেকে শুরু করে নাগরিক সমাজ, কবি, সাহিত্যিক, শিল্পী মনে দোলা দিচ্ছে। গ্রামের মেঠোপথ, সবুজ প্রান্তর থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাটে রঙিন আভা ছড়িয়ে প্রকৃতিকে নয়নাভিরাম সাজে সাজিয়েছে কৃষ্ণচূড়া। যা পথচারী ও প্রকৃতিপ্রেমীদের হৃদয়-মন কেড়ে নিচ্ছে। প্রতিদিনই সকাল-বিকেলে স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবক-যুবতি কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগে মেতে উঠছেন।

Shamol Bangla Ads

কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এর আদি নিবাস আফ্রিকার মাদাগাস্কার। ১৮২৪ সালে সেখান থেকে প্রথম মুরিটাস, পরে ইংল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তার ঘটে। এখন জন্মে আমেরিকা, ক্যারাবিয়ান অঞ্চল, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, ভারতসহ বিশ্বের বহু দেশে। ধারণা করা হয়, কৃষ্ণচূড়া ভারত উপমহাদেশে এসেছে ৩শ’ থেকে ৪শ’ বছর আগে। তবে ফুলের নাম কী করে কৃষ্ণচূড়া হলো সে সম্পর্কে ধুম্রজাল রয়েছে।

কৃষ্ণচূড়া শোভাবর্ধনকারী বৃক্ষ, পাখিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে, জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও মাটি ক্ষয়রোধ করে থাকে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে কৃষ্ণচূড়ার গাছ শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে।

Need Ads
error: কপি হবে না!