ads

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ১০০ জন গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দরিদ্র, অস্বচ্ছল ও প্রতিবন্ধী ১৮ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই কম্বল ও হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছে। তীব্র শীত আসার আগেই প্রকৃত গরিব মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। একইসাথে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজের মূল স্রোতে মিশতে পারে এবং তাদের চলাফেরা সহজ হয়, সেজন্য তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে পরিবেশবান্ধব দুটি বৃক্ষ রোপণ করেন। পরে তিনি নকলা পৌরসভা কার্যালয়ে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণার ও পৌর এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন। এরপর নকলা থানা ও টালকী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!