ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৮টি শূন্য পদে অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ

খবর টি পড়েছেন : ৩৮৫
৪৮টি শূন্য পদে অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

প্রেষণ ও সংযুক্ত মিলিয়ে দেশের ৬৮টি কারাগার এবং ২০০ শয্যার একটি কারা হাসপাতালে মোট ৯৩ জন চিকিৎসক রয়েছেন। বাকি ৪৮টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারা মহাপরিদর্শকের দেওয়া এ প্রতিবেদনটি মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে উপস্থাপন করা হয়।প্রতিবেদনটি উপস্থাপন করেন কারা অধিদপ্তরের আইনজীবী মো. শফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী জে আর কান রবিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী মো. শফিকুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেদন দেখার পর আদালত স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে ৪৮টি শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগের পদক্ষেপ জানতে বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতকে জানান, বাকি শূন্যপদগুলোতে চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। তখন আদালত শূন্যপদগুলোতে অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়ে আগামী ৮ জানুয়ারির মধ্যে অগ্রগতি জানাতে বলেন।’ ওই দিন পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে বলে জানান এই আইনজীবী।

দেশের মোট ৬৮ কারাগারে ১৪১ চিকিৎসক পদের ১৩৭টিই খালি উল্লেখ করে সম্প্রতি একটি দৈনিক কারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনে বলা হয়, দেশের কারাগারগুলোতে বন্দি প্রায় ৮৩ হাজার। কিন্তু তাদের জন্য চিকিৎসক রয়েছেন মাত্র চারজন। ভিআইপি বন্দিরা কারাগারের বাইরে কিছু হাসপাতালে সেবা নিতে পারলেও সাধারণ বন্দিদের বেশির ভাগের ভাগ্যে চিকিৎসা জোটে না। এভাবে আরেক ধরনের ‘নির্যাতন’ বা ‘শাস্তি’ ভোগ করতে হচ্ছে তাদের। এতে অনেক সময় কয়েদির মৃত্যু হচ্ছে। আবার আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে।

Shamol Bangla Ads

কারাসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, চিকিৎসকদের ‘প্রেষণে’ বা ‘সংযুক্ত’ করে কারা হাসপাতালে পাঠানো হলে তারা থাকতে চান না। স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন কারাগারে চিকিৎসকদের নিয়োগ দিলেও তারা যোগ দিচ্ছেন না।
আর চিকিৎসকদের বক্তব্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে চিকিৎসকের পদ ‘প্রমোশনাল’ পদ নয়। নেই সুযোগ-সুবিধা। আছে কারা কর্তৃপক্ষের সঙ্গে মানসিক দ্বন্দ্ব। তাই তারা সেখানে কাজ করতে চান না। এ প্রতিবেদন প্রকাশের পর তিন বছর আগের এক চলমান (কন্টিনিউয়াস মেন্ডামাস) রিট মামলায় সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী আইনজীবী জে আর খান রবিন। সে আবেদনের শুনানির পর গত ১৫ নভেম্বর আদালত আদেশ দিয়ে জানতে চান কারাগারে কিভাবে চিকিৎসক নিয়োগ হয়, কোন কর্তৃপক্ষ কারাগারে চিকিৎসক নিয়োগ দেয়, কারা চিকিৎসক নিয়োগ সংক্রান্ত আইন বা নীতিমালার অগ্রগতি কী, বর্তমানে কারাগারে কতজন চিকিৎসক আছেন, কার কী দায়িত্ব, নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কর্মস্থলে যান কি না।
সে ধারাবাহিকতায় আদালতে প্রতিবেদন দেন কারা মহাপরিদর্শক। যেটি আদালতে উপস্থাপন করার পর শূন্যপদে অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ দিলেন উচ্চ আদালত।

কারা মহাপরিদর্শকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৮টি কারাগার এবং একটি ২০০ শয্যার কারা হাসপাতালে বিভিন্ন স্তরের মোট ১৪১ সংখ্যক চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে। অনুমোদিত পদের মধ্যে মাত্র চারজন সহকারী সার্জন। তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রেষণে নিয়োজিত। এ ছাড়া করোনাভাইরাস মহামারির সময় বন্দিদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সিভিল সার্জনের মাধ্যমে ৮৯ জন চিকিৎসক সাময়িকভাবে বিভিন্ন কারাগারে সংযুক্ত করা হয়। সংযুক্ত চিকিৎসকরা সব সময় কারা এলাকায় না থাকায় তাদের কাছ থেকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে জেএমবি, আনসারউল্লাহ বাংলা টিম, হরকাতুল জেহাদের জঙ্গি, গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলা, বিডিআর বিদ্রোহ মামলা সাজাপ্রাপ্ত বন্দিসহ দুর্ধর্ষ প্রকৃতির বন্দিরা কারাগারে আছে। নিরাপত্তাজনিত কারণে কারা হাসপাতালে ভর্তি রেখে তাদের যত দূর সম্ভব চিকিৎসা দেওয়া হয়। অন্য সাধারণ বন্দিদের মধ্যে অনেকে নানা রকম জটিল রোগে ভুগছে। নিয়মিত চিকিৎসক না থাকায় কারাগারে বন্দিদের দৈনন্দিন চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজান উপলক্ষে খেজুর–ছোলাসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ পরবর্তী সংবাদ ঢাকা শহর থেকে আন্তঃজেলা বাস কাউন্টার তুলে দেওয়া…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads