ads

বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার কতৃক পবিত্র কোরআন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটুক্তির প্রতিবাদে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা ওইসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিলটি নকলা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পুরাতন সিনেমা হলমোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মুফতি আনসারুল্লাহ তারার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল জলিল, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম, মুফতি তোফায়েল আলম কাসেমী, রাইহান আল মাহদী, মুফতি লুৎফর রহমান মাদানী প্রমুখ। সমাবেশ শেষে বাউল শিল্পী আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!