শ্যামলবাংলা ডেস্ক : দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি ১৩ জানুয়ারী সোমবার গণফোরাম কার্যালয়ে আয়োজিত সভাপতি পরিষদের এক সভায় ওই দাবি জানান।

সংখ্যালঘুদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে- মন্তব্য করে ড.কামাল হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় যে বা যারা জড়িত হোক, রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এ ছাড়া যারা নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত তাদের যথাযথ পুনবার্সন ও সহযোগিতা প্রদানের আহবানও জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, কমান্ডার (অব) আবদুর রউফ, সুব্রত চৌধুরী প্রমুখ।




