বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বিমান বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের এপ্রিল ২০১৪ এর বেষ্ট অফিসার হিসেবে ভূষিত হয়েছেন। ১৭ মে বরিশাল জেলা মাসিক আইন-সৃংখলা বিষয়ক সমন্বয় সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করেন। বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোঃ শামসু উদ্দিন অস্ত্র উদ্ধার,ডাকাত গ্রেপ্তার,মাদক উদ্ধার, বিভিন্ন মামলা অভিযুক্ত আসামী,সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ বিভিন্ন অপরাধ ও অপরাধীদের দমনে বিশেষ অবদান রাখায় তাকে স্বীকৃতি স্বরুপ নগদ ৫ হাজার টাকা ও সস্মানসা সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটী পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মোঃ সালেহ্,ডেপুটি পুলিশ কমিশনার(দক্ষিন)আঃ রউফ,সহকারী পুলিশ কমিশনার মাহামুদ হাসান সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্তিত ছিলেন। উলেখ্য আবুল খায়ের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মৃত্যুঃ খন্দকার মোশারফ হোসেন মাষ্টার এর সন্তান। তিনি ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে সেই থেকে এ পর্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন অপরাধ দমনে স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পুরন্কাওে ভূষিত হন।




