ads

রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩০, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার রাতে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ওই দোয়া মাহফিল হয়।

Shamol Bangla Ads

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর আহবানে ওই দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান পিপি, সদস্য সচিব মো. আবু জাফর, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ। ওইসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআনখানি, মিলাদ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!