ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিজেএমের নেতৃত্বে বন বিভাগের ৩ রেঞ্জ অফিস পরিদর্শন করলেন ম্যাজিস্ট্রেটগণ

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদের নেতৃত্বে বন বিভাগের ৩ রেঞ্জ অফিস পরিদর্শন করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে তারা বন বিভাগের বালিঝুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জ অফিস পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

ওইসময় সিজেএমের নির্দেশনা মোতাবেক বন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ বন বিভাগের তদন্তাধীন ও বিচারাধীন মামলার নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বশীল কর্মকর্তার প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুইয়া, তানভীর আহমেদ, সুলতান মাহমুদ মিলন, নূর-ই-জাহিদ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং বন বিভাগের মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসাইন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads