ads

সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৪ নভেম্বর সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।’ এ সময় ড. ইউনূসকে আশ্বস্ত করেন শার্লি বচওয়ে। তিনি বলেন, ‘কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে।’

কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘কমনওয়েলথের ৫৬টি দেশ; যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও রয়েছে। এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে।’

Shamol Bangla Ads

কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!