ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর শহর থেকে নিখোঁজের চারদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৪ ৮:০১ অপরাহ্ণ

Meherpur Dead Body Recovery 13-01-14মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর টেকনিক্যাল কলেজের নবম শ্রেণির ছাত্র ও মেহেরপুর পৌরসভার হিসাব রক্ষক জাহিদ হাসানের ছেলে সাইদ হাসান প্রান্তর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের উপকন্ঠে নির্মাণাধীন বাস টার্মিনালের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানিয়েছেন শ্বাস রুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। প্রান্তর বাবা জাহিদ হাসান জানান,  ৯ জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার ডায়েরী নং-২৯০, তাং-০৯-০১-১৪। সোমবার সন্ধ্যার আগে পার্শ্ববর্তী একটি মাদরাসার ছাত্ররা ক্রিকেট খেলতে গিয়ে প্রান্তর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Need Ads
error: কপি হবে না!