ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৪ ৫:৪০ অপরাহ্ণ
দামুড়হুদায় দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজিজুর রহমান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার বিকালে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। উভয় প্রার্থী অভিন্ন ভাষায় অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের সমর্থরা উপজেলার ৩০ থেকে ৩৫টি কেন্দ্র দখল করে গণহারে জাল ভোট দিয়েছেন।
মাওলানা আজিজুর রহমান বিকাল পৌনে ৪টায় উপজেলার জয়রামপুর এলাকায় এবং ফজলুর রহমান ৪টার দিকে দামুড়হুদা বাজারে সংবাদ সম্মেলন করেন।
উপজেলার মোট ৭৭ কেন্দ্রের ৬৮৭টি বুথে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ১ লাখ ৯৫ হাজার। এর মধ্যে পুরুষ ৯৭ হাজার ৪৭৫ জন ও মহিলা ৯৭ হাজার ৫২৫ জন।

Need Ads
error: কপি হবে না!