ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্বামীর সাথে অভিমানে ৭ মাসের অন্তঃসত্ত্বার আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল ফানে স্বামীর সাথে অভিমান করে বাবার বাড়ির সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে মুক্তার আক্তার মীম (২০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী গৃহবধূ। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে পৌরশহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লার দুদু মিয়ার কন্যা মুক্তা আক্তার মীমের প্রথম বিয়ে হয় পারিবারিকভাবে। পরে ওই সংসার না টেকায় ঢাকায় গার্মেন্টসে কাজ করতে যায় মীম। সেখানে গেলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার আরেক গার্মেন্টকর্মী শাকিলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। একপর্যায়ে দু’জনে বিয়ে করে। বর্তমানে মীম সাত মাসের গর্ভবতী।

প্রায় এক মাস আগে সে বাবার বাড়ি আসে। রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা শেষে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে স্বামীর সাথে কোন বিষয় নিয়ে মনোমালিন্যের পর এ ঘটনা ঘটতে পারে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!