ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

খবর টি পড়েছেন : ১৮৫
ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ২০ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ-আলালপুর গ্রামে ময়মনসিংহ-শেরপুর সড়কে হতাহতের ওই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহামুদুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করে জানান, তারাকান্দা ময়মনসিংহগামী একটি ট্রাক আলালপুরে পৌঁছালে ট্রাকের এক চাকা পাংচার হয়ে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সরকারের ১০০ দিন : বিচার বিভাগে ডিজিটালের ছোঁয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads