ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় ১ লাখ ৩৬ হাজার ভারতীয় বিড়িসহ একটি মাইক্রোবাস জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ৫:৫৯ অপরাহ্ণ

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ১ লাখ ৩৬ হাজার ভারতীয় নাসির বিড়িসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে বিজিবি। ১৩ নভেম্বর বুধবার রাতে উপজেলার টিলাগাও ইউনিয়নের রেলক্রসিং এলাকা থেকে ওই বিড়ি আটক করা হয়।
আলীনগর বিজিবি ক্যাম্প সুত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এসময় একটি মাইক্রো চালকসহ পাচারকারি গাড়ী ভর্তি ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি রেখে পালিয়ে যায়। আটক নাসির বিড়ির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
শ্রীমঙ্গল বিজিবি-১৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মনির ভারতীয় বিড়ি জব্দের কথা  নিশ্চিত করে জানান, গাড়ীসহ বিড়ি তাদের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!