ads

সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী: সন্তোষে ভক্তদের ঢল, চলছে নানা কর্মসূচি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৭ নভেম্বর সোমবার দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণ অসংখ্য ভক্তের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগান। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে দিনের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

Shamol Bangla Ads

এরপর মওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দেশি-বিদেশি ভক্ত-মুরিদান এবং সর্বস্তরের জনগণ মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও স্মরণিকা, দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণসভা, গণভোজ ও মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চেতনা, মজলুমের পক্ষে তার যে দৃঢ় উচ্চারণ, তাঁর যে ন্যায়নিষ্ঠতা—এগুলোর বড়ই অভাব আমাদের দেশে। আমরা চাই নতুন প্রজন্ম তার আদর্শগুলো অনুসরণ করুক। তারা মওলানা ভাসানীর মতো মজলুমের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করে দেশে ও জাতির কল্যাণ করুক। তার মতো মহান নেতাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার আদর্শ আমাদের সব সময় অনুপ্রেরণা জুগায়।

Need Ads
error: কপি হবে না!