সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচির চর থেকে বিপুল পরিমান অস্ত্রসহ রাশেদা খাতুন নামে (২২) এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল দশটা থেকে বলা বারটা পর্যন্ত চরাঞ্চলে বিশেষ অভিযান চলাকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদা খাতুন উপজেলার বড়ধুল বংখরি চরের ডাকাত শহিদুল ইসলামের স্ত্রী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল দশটার দিকে বেলকুচি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার বড়ধুল ইউপির বংখুরি চরে ডাকাত সর্দার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান শুরু করে। শহিদুলের বাড়ি তলাসী চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ১২ রাউন্ড গুলি, ৩টি রাম দা ও ৩টি চাইনিজ কুড়াল সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল পালিয়ে গেলেও পুলিশ তার স্ত্রী রাশেদা খাতুন কে গ্রেফতার করে।




