ads

মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিত্রনায়ক ফারুক আদর্শের ব্যাপারে কখনো ছাড় দেননি: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুককে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Shamol Bangla Ads

পরে সাংবাদিকদের তিনি বলেন, চিত্রনায়ক ফারুক ছিলেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনড় পাথরের মতো অবিচল। তিনি তার আদর্শের ব্যাপারে কখনো একচুলও ছাড় দেননি।

সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ- মির্জা ফখরুলের এমন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন পশ্চিমারা তাকে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘনঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন। নালিশের পর নালিশ, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এসব নেই। শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে- এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি।

Shamol Bangla Ads

তিনি বলেন, ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এমন মানসিকতা যার, তিনি বিদেশিদের বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা মনে করার কারণ নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার পরবর্তী সংবাদ স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা হবে ২৭ ও ২৮…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads