ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুরে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ছে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত। আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগে ৭০ হাজার টাকা পেতেন, এখন থেকে পাবেন ৯৫ হাজার। আর ‘ডি’ ক্যাটাগরিতে বেতন বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা, যা আগে ছিল ৬০ হাজার।

এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

Shamol Bangla Ads

চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন স্বর্ণা আক্তার। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে সুযোগ পেলে তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!