ads

সোমবার , ১৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২৯৯
বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য স্ট্যাটিস্টিকস ইন্টারন্যাশনাল। ১৯ মার্চ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা পড়ে শোনান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ওই সময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় মন্ত্রিসভার পক্ষ থেকে।
মতিয়া চৌধুরী বলেন, দ্য স্ট্যাটিস্টিকস ইন্টারন্যাশনালের গবেষণায় শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা ওই অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যা কিছু অর্জন সবই জনগণের জন্য। তারা আস্থা রেখেছে বলেই তা অর্জন করা সম্ভব হয়েছে। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট না এলে আরও আগেই বাংলাদেশের লক্ষ্য অর্জিত হতো।
উল্লেখ্য, ২০১৭ সালে বিশ্ব গণমাধ্যমে উপস্থিতির ভিত্তিতে জরিপ পরিচালনা করে দ্য স্ট্যাটিস্টিকস ইন্টারন্যাশনাল। জরিপে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসে শেখ হাসিনার নাম।
এছাড়া উন্নয়নের সব সূচক পূরণ করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যাত্রা শুরু করায় এদিন অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশ হতে জাতিসংঘ নির্ধারিত সূচকগুলো বাংলাদেশ শুধু পূরণই করেনি, অনেক ক্ষেত্রে এগিয়েও আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন তারা পরবর্তী সংবাদ জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads