ads

শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপান থেকে ঢাকায় পৌঁছাল চতুর্থ চালানের টিকা

খবর টি পড়েছেন : ১৭৪
জাপান থেকে ঢাকায় পৌঁছাল চতুর্থ চালানের টিকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ আস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। এ নিয়ে জাপান থেকে ২৪ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ। ২১ আগস্ট শনিবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৩টা ২৩ মিনিটে টিকাগুলো বহনকারী বিমান পৌঁছায়।
দেশটি থেকে মোট ৩০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে চার দফায় এল ২৪ লাখ ২৪ হাজার ৪৮৭ ডোজ টিকা। সেরাম ও সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত পাওয়া গেছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা।
গত শুক্রবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন। দুই ডোজ মিলে দেওয়া হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জনকে আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন। ফলে এখনো কোনো টিকাই পাননি নিবন্ধন করা এক কোটি ১৫ লাখ ১৯ হাজার মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২১ আগস্টের শহীদ বেদীতে আওয়ামী লীগের শ্রদ্ধা পরবর্তী সংবাদ করোনায় আরও ১২০ জনের মৃত্যু, ৬২ দিনের মধ্যে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads