ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রী হলেন বীরেন শিকদার : মহম্মদপুরে আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ২:৩৩ অপরাহ্ণ

Magur-Electon Pic 06.01মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : নতুন মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন মাগুরা-২ আসনের তিনবার নির্বাচিত সাংসদ এ্যাড. শ্রী বীরেন শিকদার। তিনি যুবক্রীড়া মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রীর দ্বায়িত্ব পেয়েছেন। বীরেন শিকদার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে দশম জাতিয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর মসনদে আসীন হলেন।
এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণ সোমবার দুপুরে ব্যান্ড বাজিয়ে একটি বর্নাঢ্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রওশন মার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মীর আব্দুস সামাদ, এম রেজাউল করিম চুন্নু, মোঃ কোরবান আলী, মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।
মহম্মদপুর-শালিখা ও মাগুরা সদরের ৪ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা- ২ আসনে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে গত রোববার বঙ্গভবনে মন্ত্রী পরিষদ সদস্যের কাতারে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন। দুই দশকের বেশী সময় পর মাগুরার মানুষ মন্ত্রীত্ব ফিরে পেলেন বীরেন শিকদারের মাধ্যমে।
জানা গেছে, ১৯৮৮ সালে জাতীয় পার্টির সময় এ্যাড. নিতাই রায় চৌধুরী শিক্ষা, যুব ও ক্রীড়া এবং আইন প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসলে মেজর জেনারেল (অব) এম মজিদুল হক কৃষি সেচ পানি সম্পদ বন্যানিয়ন্ত্রন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর পর দুই যুগ পর মাগুরায় মন্ত্রী হলেন বীরেন শিকদার। তিনি তিনি পাট বস্ত্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।
১৯৬৮ সালে যশোর এমএম কলেজে বিএসসি অধ্যায়নের সময় বৃহত্তর যশোর জেলা শাখার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭২ সালে স্বাধীনতার পর যশোর ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। ১৯৭৭ সালের ১৫ আগষ্ট মাগুরা বারে আইনজীবি হিসাবে যোগদান করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে মাগুরার রাজনীতিতে ভূয়সী ভূমিকা রাখার কারনে এক সময় তিনি আওয়ামীলীগের এক রাজনীতিদি হিসেবে এলাকায় আখ্যা অর্জন করেন। ১৯৮৫ সালে শালিখা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। হিন্দু-বোদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পেশায় তিনি একজন আইনজীবি। ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ ও ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনগনের কাছে ব্যাপক সুখ্যাতি অর্জন করেন।
দীর্ঘ ২২ বছর পর মাগুরাবাসী বীরেন শিকদার কে মন্ত্রীর মসনদে দেখে আনন্দিত। মহম্মদপুর শালিখাসহ মাগুরা জেলার মানুষ ভাসছে আনন্দের জোয়ারে। একের পর এক অভিনন্দনে সিক্ত হচ্ছেন নব নির্বাচিত যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার।

Shamol Bangla Ads

Magura picture 13-01-2013  Biren shikder 13-01-2014

Need Ads
error: কপি হবে না!