ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারী জেলা আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ১:৫৬ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, বাড়িঘর বাংচুর, অগ্নিসংযোগ এবং তান্ডবের প্রতিবাদে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শহরের স্বাধীনতা অম্লান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে অবিলম্বে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটেক মমতাজুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে স্বাচিবের জেলা সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুজার রহমান, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads
error: কপি হবে না!