আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় স্বাস্থ্যশিক্ষা বিস্তৃতিকরণে কর্ম কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম। পৌরসভা ও দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত ওই কর্মশালায় বিভিন্ন হাইস্কুল ও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, পৌর সচিব সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, এনজিও কর্মকর্তা লাবনী সবনম, মাহাবুবুর রহমান, মনিরুজ্জামান মিজান, মাজেদুর রহমান, রিতা বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আইয়ুব আলি, প্রধান শিক্ষক আব্দুর রব, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাজ্জাত হোসেন, রাফিজা বানু, স্বপন কুমার, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলি শাহিন, লাভলু, জাকির প্রমুখ।

কলারোয়ায় ৫ব্যক্তি আটক
কলারোয়ায় ৫ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা পৃথক মামলার আসামী। বৃহষ্পতিবার গভীররাতে তাদেরকে পুলিশ আটক করে। থানা সূত্র জানায়, আটককৃতরা হলো উপজেলার খোর্দ গ্রামের জামাল সরদারের পুত্র সেলিম (২৩) ও মিলন (১৮), একই গ্রামের মৃত সাকাজ সরদারের পুত্র আ.সরদার (৬৫), আ.সরদারের পুত্র আ.সোবহান সরদার (৩২) ও জয়নগর গ্রামের আমির আলী বিশ্বাসের পুত্র মনিরুল ইসলাম বিশ্বাস। তাদের বিরুদ্ধে ননজিআর (নং-০৬/১৩) এবং সিআর (নং-১৬৩/১৩) পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে।

কলারোয়ার পারিকুপি প্রাথ. বিদ্যালয়ে নয়া কমিটি
কলারোয়ার পারিকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়া ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রামপ্রসাদ দত্তকে সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠণ করা হয়। সোমবার সকালে স্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রামপ্রসাদ দত্তের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসলামুল আলম আসলাম, আনছার আলী, ইউপি সদস্য মর্জিনা খাতুন, ডা.রফিকুল ইসলাম, ডা.তপন কুমার, প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে উন্নয়ন কাজের উদ্বোধন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ল্যাট্রিন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও কর্মকর্তা লাবনী সবনম, মাহাবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, প্রকৌশলী তরিকুল ইসলাম, রিতা বিশ্বাস, শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ। ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে কলারোয়া পৌরসভার সহযোগিতায় এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৫৫হাজার টাকা।




