ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগরে পিকআপ উল্টে নিহত এক : আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ১:৫০ অপরাহ্ণ

Road-accident3মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে প্রানতোষ দাস (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। ১৩ জানুয়ারী সোমবার সকাল ১১ টার দিকে রাজনগর-সিলেট এশিয়া মহাসড়কের মুন্সিবাজারের হলদিগুল এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত প্রানতোষ ব্রাম্মনবাড়ীয়ার জেলার বাসিন্দা।

Shamol Bangla Ads

রাজনগর থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, রাজনগর থেকে মাছ বোঝাই পিকআপ ফেঞ্চুগঞ্জ এর দিকে যাওয়ার পথে প্রতিমধ্যে হলদিগুল এলাকায় সোমবার সকাল ১১টায় পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে গেলে প্রানতোষ দাস ঘটনাস্থলেই মারা যান এবং ৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ নিহত মাছ ব্যবসায়ী প্রানতোষের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!