ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‌দিনব্যাপী রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৩, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে দিনব্যাপী রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও ঢাকার রোবডেমি’র কারিগরি সহযোগিতায় শহরের ডা. সেকান্দর আলী কলেজের হলরুমে আয়োজিত ওই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ডা. সেকান্দর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল ও ডা. সেকান্দর আলী কলেজের শিক্ষক প্রতিনিধি শফিউল আলম চাঁন।

রোবোটিক্স ওয়ার্কশপের প্রোগ্রামের কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রোবডেমি একাডেমির প্রতিনিধি ফজলে এলাহি তন্ময়, নোমান, রনজিতসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ রোবটিক্স ওয়ার্কশপে ডা. সেকান্দর আলী কলেজ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, জেলা কালেক্টরেট স্কুল ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় শিক্ষার্থীরা রোবটের পরিচয়সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। যেমন রোবট শব্দের অর্থ ও উৎপত্তি রোবটিক্স-রোবট তৈরির বিজ্ঞান ও প্রযুক্তি রোবট কিভাবে কাজ করে, দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার, রোবটের মূল অংশসমূহ যেমন, সেন্সর-তথ্য সংগ্রহ করে, মোটর-চলাচল নিয়ন্ত্রণ করে, মাইক্রোকন্ট্রোলার-মস্তিষ্কের কাজ করে, পাওয়ার সাপ্লাই-শক্তি যোগায় সফটওয়্যার- নির্দেশনা দেয় ইত্যাদি।

এছাড়াও‌ রোবটের ধরণ, হিউম্যানয়েড রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট, এডুকেশনাল রোবট, রোবটিক্সে ব্যবহৃত জনপ্রিয় কন্ট্রোলার, স্লাইড ৭: কোডিং ও রোবট কন্ট্রোল, প্রোগ্রামিং ভাষার ভূমিকা, ব্লক কোডিং বনাম টেক্সট কোডিং, সেন্সর ইনপুট-কোড প্রসেস-মোটর আউটপুট ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষ হাতে-কলমে শেখানো হয়।

Need Ads
error: কপি হবে না!