ads

রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লন্ডন বইমেলায় গাইবেন সাবিনা ইয়াসমিন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

আজ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ারে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার নামি শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ বছরের আয়োজনের বিশেষ আকর্ষণ বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন পর লন্ডনের শ্রোতাদের জন্য গানে গানে হাজির হচ্ছেন তিনি। বাংলাদেশের প্রখ্যাত তবলাশিল্পী চন্দন দত্ত এবং মনোয়ার হোসেন টুটুল থাকছেন তাঁর সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে। লন্ডনের স্থানীয় মিউজিশিয়ানরাও অংশ নেবেন এই পরিবেশনায়।

Shamol Bangla Ads

উদীচী যুক্তরাজ্যের সভাপতি ও উৎসবের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা জানান, লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই আয়োজন এক মিলনমেলা। আমরা গর্বিত যে, সাবিনা ইয়াসমিনের মতো শিল্পী এই মঞ্চে গান করবেন।

এই আয়োজনে অংশ নিতে সাবিনা ইয়াসমিন গত ১২ অক্টোবর লন্ডনে পৌঁছান। তিনি বলেন, এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই গোলাম মোস্তফা ও পুরো আয়োজক টিমকে। আমি বহুবার লন্ডনে গান করতে এসেছি, তবে এবারের অভিজ্ঞতা অন্যরকম। এ যেন নিজের মানুষদের মাঝে ফিরে আসা। আশা করছি আজ সবার সঙ্গে গানে গানে গল্প হবে, আড্ডা হবে।

Shamol Bangla Ads

চন্দন দত্ত জানিয়েছেন, এ উৎসবে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক। সাংস্কৃতিক আয়োজনের পর্বটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

প্রবাসী শ্রোতাদের সঙ্গে আজকের সন্ধ্যায় গানের উৎসবে অংশ নিতে পেরে আবেগাপ্লুত সাবিনা ইয়াসমিন বলেন, বাংলা গান আমার শ্বাস, আমার জীবন। পৃথিবীর যেখানেই যাই, বাঙালি শ্রোতার মুখে হাসি দেখলে মনে হয়, আমার গান আজও বেঁচে আছে।

জানা যায়, আগামী ২৫ অক্টোবর সাবিনা ইয়াসমিন দেশে ফিরবেন। ৩ প্রজন্মের প্রিয় এই গায়িকার উপস্থিতিতে আজকের লন্ডন বাংলা বইমেলা নিঃসন্দেহে রূপ নেবে এক অনন্য সাংস্কৃতিক উৎসবে। যেখানে বই, সংগীত আর প্রবাসী বাঙালির ভালোবাসা মিলেমিশে তৈরি করবে স্মরণীয় একটি দিন।

উল্লেখ্য, বাংলা সিনেমার সোনালি সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সাবিনা ইয়াসমিনের সংগীতজীবন শুরু হয় ১৯৬২ সালে, শিশুশিল্পী হিসেবে রবিন ঘোষের সুরে ‘নতুন সুর’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে। এরপর দীর্ঘ ছয় দশকের যাত্রায় তিনি গেয়েছেন হাজারো গান, অর্জন করেছেন অগণিত সম্মাননা। পেয়েছেন একুশে পদক (১৯৮৪), স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) এবং ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Need Ads
error: কপি হবে না!