কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

৩ মার্চ সোমবার সকালে কালীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো.কামরুল আহ্সান তালুকদার। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষনের আয়োজন করেন বেসরকারী উন্নয়ন সংগঠন ফুনডাসিয়ন ইন্টারভিটা। এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভা মেয়র মো. লুৎফুর রহমান, ফুনডাসিয়ন ইন্টারভিটা শিক্ষা বিভাগের সমন্বকারী গিয়াস উদ্দিন সরকার, উপ-সমন্বয়কারী মো. হাতেম আলী, জন অংশগ্রহণ বিভাগের প্রকল্প কর্মকর্তা আফরোজা বেগম, একাডেমি বিষয়ক কর্মকর্তা মো. রাজু আহমেদ, সিএ মো. নুরুজ্জামান প্রমূখ। বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের প্রশিক্ষক বøাকবেল্ট-২য় ড্যান প্রাপ্ত টিভি ও চলচ্চিত্র অভিনেতা মো. ছগীর হোসেন প্রশিক্ষন করান। শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কারাতে প্রশিক্ষনে মোট ৩০ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ইউএনও জানান, মেয়ে শিক্ষার্থীরা ইপটিজিং থেকে রক্ষার জন্য উপজেলার সকল বালিকা উচ্চ বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে মেয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করা হবে। তিনি আরো জানান, প্রশিক্ষিত হওয়ার পর মেয়েদের আর কেউ অবলা ভাবার সুযোগ পাবেনা।




