ads

বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাকসু নির্বাচন: ৩৫ বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা শেষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ১৫ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Shamol Bangla Ads

সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। ওইসময় শিক্ষার্থীদের মাঝে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। অনেক বছর পর হলেও ভোট দিতে পেরে আনন্দিত তারা।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রুমি আক্তার বলেন, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আজকের এই দিনটির জন্য আমরা অনেক বছর অপেক্ষায় ছিলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তাই প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে এসেছি। অনেকের সাথে লাইনে দাঁড়িয়ে এভাবে ভোট দিতে অনেক ভালো লাগছে।

Shamol Bangla Ads

জানা যায়, নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং মোট নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন। পাঁচটি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রের ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে।

প্রতিটি কেন্দ্রে সর্বাধিক ৫০০ শিক্ষার্থী ভোট দিতে পারবে। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি ও হল সংসদের জন্য ১৪টি মোট ৪০টি ভোট দেবেন। সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট।

Need Ads
error: কপি হবে না!