ads

শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১০ অক্টোবর শুক্রবার রাতে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তিনি অভিনন্দন জানান।

Shamol Bangla Ads

অধ্যাপক ইউনূস বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য তার সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, মাচাদো দৃঢ় সংকল্পের সঙ্গে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, তার দেশ এবং জনগণের জন্য স্বাধীন ও ন্যায়সংগত ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকারে কখনোই দ্বিধা করেননি।

Shamol Bangla Ads

অধ্যাপক ইউনূস নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, গণতন্ত্র নির্ভর করে এমন লোকদের উপর, যারা চুপ থাকতে অস্বীকার করে, গুরুতর ঝুঁকি সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস করে। তারা আমাদের মনে করিয়ে দেয়– স্বাধীনতাকে কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং সর্বদা সাহস এবং দৃঢ় সংকল্প নিয়ে রক্ষা করা উচিত।

তিনি বলেন, মাচাদো আরও সুন্দর বিশ্বের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন এবং তা বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!