ads

বুধবার , ২০ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ২০ মে বুধবার তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ এ রিমান্ড আবেদন করে। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন সোহেল রানা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে সিআইডি ও এসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। হান্নান মোল্লা একসময় শেরপুর জেলা শহরের নয়ানী বাজারে বসবাস করতেন। পরবর্তীতে আবারও ঢাকায় বসবাস শুরু করে তার পরিবার।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!