ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মীবৃন্দের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফখরুজ্জামান রায়হান মেম্বার। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মো. আব্দুল মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত এবং জনবান্ধব রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূলের আস্থাভাজন এই নেতাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করলে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে। ওইসময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে মো. আব্দুল মান্নানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।

Shamol Bangla Ads

সভায় ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, মৎস্যজীবিদল, প্রজন্ম দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আব্দুল মান্নান ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ১৯৯০ সালে ঝিনাইগাতী শহর শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ সালে উপজেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ২০১০ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবদলের সভাপতি নির্বাচিত হয়। ২০১৩ সালে উপজেলা যুবদলের সভাপতি থাকাবস্থায় উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন। ২০১৪ সাল থেকে পর পর দুইবার জেলা বিএনপি’র সদস্য পদে মনোনীত হন। ২০১৭ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে পুনরায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন। পরে আহবায়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক মৃত্যুবরণ করায় তিনি ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

Need Ads
error: কপি হবে না!