ads

শনিবার , ৬ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু :স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২০
বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু :স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলে, প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে শুধুই বুড়িগঙ্গা নদী নয়, সব নদী দখলমুক্ত করা হবে। তিনি বলেন, বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু, আমাদের টেন্স নদী দেখার জন্য লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গা গেলেই হবে।

৬ জুলাই শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার তীরের খোলামোড়া ঘাট এলাকায় আয়োজিত নদী রক্ষা প্রকল্পের দ্বিতীয় পর্যায় সীমানা পিলার ও আনুষাঙ্গিক কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি ওইসব কথা বলেন। খান কামাল বলেন, কেউ যদি নদী দখল করার চিন্তা করেন, তাহলে ভুল করবেন। এখন আগের সরকার নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দখলের চেষ্টা করলে যথাযথ বিচার করা হবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে জনগণের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে দখলদারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নদী দখলমুক্ত করতে যারাই বাঁধা দেবে, তাদেরকে কোন ভাবেই রেহাই দেয়া হবে না। ছাড় দেয়া হবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর চেয়ারম্যান এয়ার কমডোর এম মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্যা হাজী মো. সেলিম, ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. কামরুল ইসলাম, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব আবদুল সালাম, পরিবেশবিদ আবুল মকসুদ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জবি ছাত্রলীগের সম্মেলন ২০ জুলাই পরবর্তী সংবাদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জিএম কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads