ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা হোটেল-রেস্তোরাঁ ও সুইটমিট মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি হীরা, সম্পাদক বাপ্পী

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

শেরপুর জেলা হোটেল রেস্তোরাঁ ও সুইটমিট মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার শহরের নিউ আলীশান হোটেলের তৃতীয় তলায় আয়োজিত সংগঠনের সাধারণ সভায় ওই ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

কমিটিতে সর্বসম্মতিক্রমে হোটেল নিউ আলীশানের স্বত্বাধিকারী এমদাদুল হক হীরা সভাপতি ও অনুরাধা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী বাপ্পী চন্দ্র দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য নেতৃবৃন্দ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি ভোলানাথ ঘোষ,  সহ-সভাপতি আলহাজ্ব মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাজী মো. মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন।

Shamol Bangla Ads

সভায় জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

এদিকে নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক হীরা ও সাধারণ সম্পাদক বাপ্পী চন্দ্র দে জানান, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে আংশিক কমিটি পুর্ণাঙ্গ করা হবে।

Need Ads
error: কপি হবে না!